• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

কক্সবাজারে জামায়াত অফিসে ছাত্রলীগের আগুন

আগুনকক্সবাজার: কক্সবাজারে জেলা জামায়াত ও শিবিরের অফিসে আগুন দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় কক্সবাজারের জাহাঙ্গীর মেস এলাকায় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীবুল ইসলাম মুসতাককে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয় জামায়াত শিবিরের কর্মীরা এই হামলা চালিয়েছে। পরে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জামায়াত ও শিবিরের অফিসে আগুন দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

এদিকে, আহত ছাত্রলীগ নেতার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ