বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন মানেই যেন বিশেষ কিছু। পুরুষের মনে উষ্ণতা ছড়ানোর জন্য তার নামটাই যথেষ্ট। সিনেমা কিংবা মিউজিক ভিডিও সবখানেই তাকে দেখা যায় বিভিন্ন আকষর্ণীয় রুপে। বরাবরের মতো উষ্ণতা ছড়াতে সুপার গার্ল হয়ে হাজির হয়েছেন সানি লিওন।
সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর নতুন মিউজিক ভিডিও ‘সুপার গার্ল ফর্ম চায়না’। যেখানে দেখা গেছে খোলামেলা এবং স্বল্প পোশাক পরিহিত সানি লিওনকে। মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলেছে গানটি। ভিডিওটিতে সানি লিওন চাইনিজ সুপারগার্ল। খেলনা হিসেবে শান্তুনু মাহেশ্বরীর (ভিডিওতে নাম গিক) বাড়িতে আসেন তিনি। শান্তনুর কাছে তিনি হয়ে ওঠেন যৌন আবেদনময়ী এক যুবতি। রান্নাঘর থেকে গোসলখানা, সবখানেই এই সুপারগার্লের অবাধ যাতায়াত। গিকের খুব খেয়াল রাখেন তিনি। তার সুপার পাওয়ারে গিকের সব কাজ করে দেন সানি।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘বেবি ডল’ গান খ্যাত শিল্পী কণিকা কাপুর এবং মিকা সিং। মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন আহমেদ খান।
দেখুন : ‘সুপার গার্ল ফর্ম চায়না’ ভিডিওটি