পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: নাশকতামুলক তৎপরতার অভিযোগসহ বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে ২১ ব্যাক্তিকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব অপরাধীকে আটক করা হয়।
পরিবেশ বান্ধব বিষয় কর্মশালা অনুষ্ঠিত
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এডিপির উদ্যোগে দিনব্যাপী “পরিবেশ বান্ধব ফারর্মিং ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওই কর্মশালায় ওর্য়াল্ড ভিশন পীরগঞ্জ এডিপির কর্ম এলাকার পীরগঞ্জ ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামে ইসিসিডি সেন্টার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়। পরিবেশ বান্ধব ফারর্মিং ও টেকসই উন্নয়ন নিশ্চিত করণে লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন- শিশু কল্যাণ প্রকল্পের কর্মকর্তা মো: ফারুক হোসেন । কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে কর্মশালা পরিচালনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সমীর চন্দ্র ঘোষ। পরিবেশকে সুসংহত রেখে কৃষি কার্যক্রম সম্পাদন, পরিবেশ বান্ধব বন্ধু চুলার ব্যবহার, পলিব্যাগ সংরক্ষন, জৈব বালাই নাশক তৈরী ও ব্যবহার, সস্থানীয় পদ্ধতিতে বীজ সংরক্ষন প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করেন।এতে পীরগঞ্জ ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামে ৬০ জন পরিবেশ বান্ধব কৃষক অংশগ্রহণ করে।