• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রত্যাহারপঞ্চগড়: পঞ্চগড়ে মহাসড়কে অবৈধ (থ্রি হাইলার) যানবাহন চলাচলের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৫৪ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে এ ধর্মঘট প্রত্যাহার করেন জেলা মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

এর আগে মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান, ডিজেল চালিত থ্রি হুইলার (পাগলু), নসিমন, করিমন, ভটভটিসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ৬ ডিসেম্বর (রোববার) সকাল ৬টা থেকে জেলা মোটর মালিক সমিতি ও তিনটি শ্রমিক সংগঠন অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

এতে জেলার অভ্যন্তরীণ সব রুটে কোনো যানবাহন চলাচল না করায় স্কুল কলেজের শিক্ষার্থী, সবজি ব্যবসায়ীসহ চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার সকাল ১০টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোটর মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের ২ ঘণ্টাব্যাপী বৈঠক চলে।

পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ জানান, মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচলে সরকারেরও নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও এসব যান অবাধে চলাচল করছে। এ সব যান চলাচল বন্ধের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছিল।

১৫ ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসন অবৈধ এ যান চলাচল বন্ধের ব্যবস্থা নিবে এমন আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এ সময়ের মধ্যে ব্যবস্থা না হলে ১৫ ডিসেম্বরের পর আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ