• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

saidpur pic,09-12-2015সিসি নিউজ: বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে গতকাল ৯ ডিসেম্বর (বুধবার) সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস – ২০১৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ওইসব কর্মসূচীর আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সৈয়দপুর  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে “ দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাসির মিঞা।
স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. নজরুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ক্ষিতীশ চন্দ্র রায়, সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক সরকার, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল প্রমূখ।
আলোচনা সভাটি পরিচালনা করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. মশিউর রহমান।
র‌্যালী ও মানববন্ধন কর্মসূচিতে সৈয়দপুর উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ,সততা সংঘের সদস্যরা ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, এনজিও কর্মী, মুক্তিযোদ্ধা,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ