• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |

সৈয়দপুরে তামাক নিয়ন্ত্রণে আলোচনা সভা অনুষ্ঠিত

saidpur picture,09-12-2015সিসি নিউজ: সৈয়দপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে কোয়ালিশন সদস্যদের বাৎসরিক কর্মপরিকল্পনা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নিয়ামতপুরস্থ সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে হলি চাইল্ড স্কুলে ওই সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন  দিনাজপুরের বিরামপুরস্থ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিসি) সহযোগিতায় ওই সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. আলতাফ হোসেন।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরের বিরামপুরস্থ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিসি) প্রোগ্রাম অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেল বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. হারুর -অর -রশিদ, দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, সড়ক সম্পাদক  মো. জাহাঙ্গীর আলম  ও  মো. শফিকুল ইসলাম শফিক, অর্থ সম্পাদক মো. মনছুর আলী প্রমূখ।
সভায় নীলফামারী জেল বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল জলিল, ক্রীড়া সম্পাদক স্বপন মিয়া, কার্যকরী সদস্য রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্যের সেবনের কারণে মানুষের শরীরের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো  বিস্তারিত তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও  সভায়  দূমপান ও তামাকজাত দ্রব্য  নিয়ন্ত্রণে গণসচেতনতা বাড়াতে আগামী এক বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ