• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাসিনা-খালেদাকে নির্বাচন কমিশনের চিঠি

হাসিনা-খালেদাসিসি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সরকারি সুবিধার ভেতরে এবং বাইরে থেকে নির্বাচনে অংশ নেয়া ২০টি রাজনৈতিক দলের প্রধানদের পৌর নির্বাচনের আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ইসির এক বৈঠক শেষে ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো প্রার্থীই প্রতীক নিয়ে প্রচারে নামতে পারবেন না বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। প্রতীক ছাড়াই নিজেদের মতো প্রচারণা শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। ভোটার টানতে তারা উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন।

সাত বছর পর দেশজুড়ে প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৩৪ পৌরসভায় বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।

পৌর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর প্রত্যাশিত ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন পৌর মেয়র এবং কাউন্সিলররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ