• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডাকাতের হামলায় ৩ ভাইবোন গুলিবিদ্ধ ও জখম

মহাখালীসিসি নিউজ : রাজধানীর মহাখালীর আরজতপাড়ায় একটি বাসায় ডাকাতরা দুই ভাইকে কুপিয়ে জখম ও গুলি করেছে। এসময় তাদের বোনকেও কুপিয়ে জখম করা হয়।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আরজতপাড়ার ২৬ নম্বর বাড়ির ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই ভাই হলেন নরেন রঞ্জন (৩৮) ও রাজেশ আলেক্সজান্ডার (৩৫)। তাদের বোন বিপাশা রিক্রুশকে (৪৫) কুপিয়ে জখম করা হয়।

জানা গেছে, নরেন রঞ্জন ব্যাংক কর্মকর্তা, রাজেশ একটি বেসরকারি ফার্মে এবং বিপাশা সুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে কর্মরত।

আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোরে খ্রিষ্টান সম্প্রদায়ের পাঁচ সদস্যের পরিবারের ওই বাসার বারান্দার দিকে জানালার গ্রিল বাঁকিয়ে মুখোশ পরা তিন ব্যক্তি ঘরে ঢোকে। বিষয়টি টের পেয়ে নরেন ও রাজেশ ঘুম থেকে জেগে গেলে ডাকাতরা তাদের এলোপাতাড়ি কোপায় ও গুলি করে। বিপাশা বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরিবারের অন্য দুই সদস্য ও স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

  • রাইজিংবিডি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ