• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

বিএসএফচুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে বিএসএফের গুলিতে রুহুল মণ্ডল (৪২) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে।
শুক্রবার ভোরে ভারতের মালুয়াপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রুহুল মণ্ডল ভারতের নদীয়া জেলার চাপড়া থানার লক্ষীপুর গ্রামের কাসিম মণ্ডলের ছেলে।
বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে রুহুলসহ ১০/১২ দুষ্কৃতিকারী ভারতের মালুয়াপাড়া সীমান্তবর্তী একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হামলা করে। এ সময় টহলরত বিএসএফ তাদের প্রতিহত করতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএসএফের ছোড়া গুলিতে রুহুল নিহত হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, নিহত রুহুল মণ্ডল বিজিবি ও বিএসএফের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত চোরাচালানি ছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর তিনি সংঘবদ্ধ হয়ে ভারতের এক কোম্পানি কমান্ডারের ওপর হামলা করে তার হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ