• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শরীর নিয়ে গর্বিত পরিণীতি

porinitiবিনোদন ডেস্ক: নিজের শরীর নিয়ে গর্বিত বলিউডের ‘বাবলি গার্ল’ পরিণীতি চোপড়া। সম্প্রতি ফটোশুটে তোলা কয়েকটি রগরগে ছবি টুইটারে পোস্ট করে টুইট করে এমনটাই জানিয়েছেন তিনি।

দীর্ঘ ৯ মাস পরিশ্রম করে তবেই শরীরকে এমন ফিট করে তুলেছেন৷ কাজেই তার এই ফটোশুট যে কাউকে চ্যালেঞ্জ নিতে উৎসাহ দেবে বলে জানান পরিণীতি।

যশরাজ ফিল্মসের ব্যানারে ফটোশুটটি করেছেন চিত্রশিল্পী অভয় সিং৷ কী কারণে এ ফটোশুট তা অবশ্য জানাননি পরিণীতি। তবে এই ফটোশুট যেন তার আসল রূপকেই তুলে ধরে ধরেছে৷ এমনটাই ধারণা বাবলি গার্ল-এর।

ব্যায়ামের নানা ভঙ্গিতে, কখনও বা বক্সিং অ্যাকসনে তোলা ছবিতে পরিণীতিকে যেরকম স্মার্ট ও আত্মবিশ্বাসে পূর্ণ বলে মনে হয়েছে, তিনি নিজে ঠিক এই জায়গাতেই পৌঁছাতে চেয়েছিলেন বলে জানিয়েছেন৷ বলেছেন, চার বছর আগে ছবির দুনিয়া যে মেয়েটিকে দেখেছিল, সে মেয়েটি আজ যেমন, তেমনটাই যেন উঠে এসেছে এ ফটোশুটে৷

কিছুদিন আগে পর্যন্তও যিনি ছিলেন বলিপাড়ার বাবলি গার্ল৷ এমনকী ছবিতে তার চরিত্ররা ছিল তারই মতো৷ সম্প্রতি করা এ ফটোশুটে বাবলি গার্লের ইমেজ ভেঙে একেবারে নয়া রূপে ধরা পড়লেন পরিণীতি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ