• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কান্তজীর মন্দিরে হামলার ঘটনায় গাইবান্ধায় আটক ৪

কান্তজিউগাইবান্ধা: দিনাজপুরের কান্তজির মন্দিরে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে আরো ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার মনোহরপুর ও গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুমন, ইকবাল হোসেন, খোকা মিয়া ও ফরহাদ হোসেন। তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি এলাকায়।

পলাশবাড়ি থানার ওসি মুজিবুর রহমান জানান, সম্প্রতি দিনাজপুরে কান্তজির মন্দিরে বোমা হামলার ঘটনায় পলাশবাড়ি থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে মন্দিরে হামলার কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে কান্তজীর মন্দিরে রাসমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছিলো পুলিশ। ঘটনার দিন মেলা থেকে গভীর রাতে তিনজন ও পরেরদিন দুইজনকে জিজ্ঞসাবাদের জন্য আটক করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ