• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

জেএমবি পুনরায় সংঘটিত হয়ে নাশকতার ঘটনা ঘটাচ্ছে

DIG Pic. 12-12-2015মাহবুবুল হক খান, দিনাজপুর : পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. হুমায়ুন কবির বলেছেন, দিনাজপুরে ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা চেষ্টাসহ সংঘটিত ঘটনাবলি একই সূত্রে গাথা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি পুনরায় সংঘটিত হয়ে নাশকতার লক্ষ্যেই এসব ঘটনা ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জঙ্গীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় দিনাজপুর কোতয়ালী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি মো. হুমায়ুন কবির এসব কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও জনজীবনের প্রতিনিয়ত চলাফেরায় বিঘœ সৃষ্টি করতেই জঙ্গী সংগঠন জেএমবি’র সদস্যরা আবার তৎপরতা শুরু করেছে। তাদের ওই সব তৎপরতা জনগনকে সাথে নিয়ে প্রতিহিত করা শুরু হয়েছে। ইতিমধ্যেই গত কয়েক দিনে ১৫ জন জঙ্গী সদস্য রংপুর রেঞ্জের বিভিন্ন জেলায় গ্রেফতার হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদে যেসব তথ্য মিলেছে তা যাচাই করে দেখা হচ্ছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী এসব ঘটনা যারা ঘটিয়েছে তারা জেএমবি বা জঙ্গী সংগঠনের সদস্য। তারা সংগঠনের অর্থ সংগ্রহ ও জনমনে ভীতি সৃষ্টি করতে ডাকাতিসহ নাশকতার ঘটনা ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। হতাশ হওয়ার কিছু নেই। খুব শিঘ্রই তারা ধরা পড়বে এবং নির্মুল হয়ে যাবে। সংখ্যালঘু সম্প্রদায় বলতে কিছু নেই। সবাই এদেশের মানুষ, সমঅধিকারের ভিত্তিতে সকলে এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন, কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় তিনি কাহারোল উপজেলার ইকসন মন্দিরে হামলার স্থল পরিদর্শন করেনে। ঘটনাস্থল পরিদর্শন শেষে এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস প্রদান করে বলেন, সস্ত্রাসীরা দেশকে অস্থীতিশীল করতেই একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে। দেশের মানুষের জান-মাল রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকল ধর্ম ও বর্ণ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।
এ সময় তার সাথে ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন, বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল হক, ডাবর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামে ইসকন মন্দিরে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫) নামে ২ জন আহত হন।
ঘটনার সময় দুই রাউন্ড গুলি, একটি মেমোরি কার্ড ও একটি মোটরসাইকেলসহ শরিফুল নামে একজন ও গত শুক্রবার সকালে এসএমজি ও ৪২ রাউন্ড গুলিসহ আরো একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। এ নিয়ে মন্দিরে হামলার ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৪ ডিসেম্বর রাতে কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে রাস মেলায় দুর্বৃত্তদের  বোমা হামলায় ৬ জন আহত হয়।
গত ৩০ নভেম্বর রাতে চিরিরবন্দর উপজেলা রানীরবন্দরে দূর্বৃত্তরা বীরেন্দ্র নাথ রায় নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে গুলি করে আহত করে।
এছাড়া গত ১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের বিআরটিসি বাস ডিপোর নিকট দুর্বৃত্তরা গুলি করে ধর্মযাজক ডা. পিয়েরো পিচম নামে এক ইতালীয় নাগরিককে আহত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ