• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঐতিহাসিক নির্বাচনে মক্কায় নারী প্রার্থী বিজয়ী

128301_1আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো নারী প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে সৌদি পৌরসভা নির্বাচনে মক্কা নগরীতে একজন নারী প্রার্থী জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার ওসামা আল বার জানান, পবিত্র মক্কা নগরীর মাদরাকা কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সালমা বিনতে হিজাব আল ওতাইবা। তিনি সাতজন পুরুষ ও আরো দুজন নারীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। ভোটের আনুষ্ঠানিক ফলাফল পরে ঘোষণা করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আরো ৩ নারী প্রার্থী জয়লাভ করেছেন। এদের মধ্যে ২ জন ইহসা শহরে ও আরেকজন তাবুকের প্রার্থী। তবে তাদের বিস্তারিত কিছু এখনো জানা যায় নি।

ইসলামি শরীয়াহর অনুসারি রাজতান্ত্রিক সৌদি আরবে এবারই প্রথমবারের মতো নারীরা নির্বাচনে অংশ নেয়ার অনুমতি পেয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী নারী প্রার্থীরা কোনো পুরুষ ভোটারের সঙ্গে সরাসরি কথা বলে ভোট চাইতে পারেননি। পর্দার আড়াল থেকে পুরুষদের কাছে ভোট প্রার্থনা করতে হয়েছে তাদের।

নির্বাচনে অংশগ্রহণকারী মোট ৬,৬৪০ জনের মধ্যে ৯০০ জনেরও বেশি নারী প্রার্থী।

সূত্র: এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ