• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রত্যাহারঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ও পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন ও কাউন্সিলর পদে ছয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মনোয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী চৌধুরী গোলাম সারোয়ার রঞ্জু, জামায়াতের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম জিহাদী।

প্রত্যাহার করা কাউন্সিলর প্রার্থীরা হলেন-১ নম্বর ওয়ার্ডের বক্তারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের জাহিদুল ইসলাম, আকবর হোসেন, চৌধুরী সারোয়ার রশিদ, ১০ নম্বর ওয়ার্ডের মকবুল হোসেন এবং ২ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শামীমা বেগম।

ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত মির্জা ফয়সল আমীন, আওয়ামী লীগ প্রার্থী তাহমিনা আখতার মোল্লা, আওয়ামী লীগের বিদ্রোহী সোলায়মান আলী সরকার ও স্বতন্ত্র মাহফুজুল ইসলাম।

কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অপরদিকে পীরগঞ্জ পৌরসভা থেকে মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম। ফলে এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির রাজিউর রহমান রাজু, আওয়ামী লীগের কসিরুল আলম, জাতীয় পার্টির গোলাম হোসেন ও স্বতন্ত্র আলমগীর হোসেন। কাউন্সিলর পদে থাকছেন ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন।

ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার আফম ফজলে রাব্বি ও পীরগঞ্জ রিটার্নিং অফিসার শুকুর মাহামুদ মিয়া এ তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ