• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সন্তানসহ মায়ের আত্মহনন

ট্রেনমৌলভীবাজার : জেলার কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশন এলাকায় শিশুসন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মা জাহানারা বেগম (৩০)।

সোমবার ভোরে মনু রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে সিলেটগামী উদয়ন ট্রেনের নিচে দুই বছরের মেয়ে ইমাকে নিয়ে ঝাঁপ দেন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।

পারিবারিক কলহের জেরেই মছদ্দর আলীর স্ত্রী জাহানারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে দাবি করেন প্রতিবেশীরা। তাদের হোসাইন মিয়া নামের পাঁচ বছরের একটি ছেলেও রয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহিইয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ