• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |

মা হচ্ছেন সানি লিওন!

সানিবিনোদন ডেস্ক: ছবির পর্দায়-টর্দায় নয়! একেবারে বাস্তব জীবনে সানি লিওন আর তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের সিদ্ধান্ত। সব ঠিক থাকলে তাড়াতাড়িই মা হতে চলেছেন সানি লিওন।

আর ঠিক এই জায়গায় এসে মাথা চাড়া দিয়েছে অনেকগুলো প্রশ্ন। বলিউডে এখনও ভালো করে নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেননি সানি। অনেক ছবি তিনি করছেন ঠিকই, কিন্তু সুপারহিটের তালিকায় পৌঁছয়নি একটাও! তাহলে এই ক্যারিয়ারের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত কেন নিচ্ছেন তিনি?

উত্তরটা দিয়েছেন সানি। জানিয়েছেন, তিনি আর ড্যানিয়েল অনেক দিন ধরেই পরিবারে নতুন একটি সদস্য আসুক, সেটা চাইছিলেন। সমস্যা হচ্ছিল সানির ব্যস্ততা নিয়ে।

এবার কি তাহলে সানির হাত খালি? মিলাপ জাভেরির ‘মস্তিজাদে’-র পর আর কোনো ছবি হাতে নিচ্ছেন না তিনি? সানির সিদ্ধান্ত তো সেরকমই বলছে।

আর কানাঘুষো বলছে অন্য কথা। অনেক দিন ধরে ঠেকিয়ে রাখলেও এবার না কি সানি আর তাঁর শাশুড়ির যুক্তি খণ্ডন করতে পারেননি। ড্যানিয়েলের মা অনেক দিন ধরেই তাগাদা দিচ্ছিলেন সানিকে মা হওয়ার জন্য। নানা সময়ে নানাভাবে শাশুড়িকে আটকেছেন সানি। এবার আর কোনো যুক্তিই দেখাতে না পেরে রাজি হতে বাধ্য হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ