• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নির্বাচনে প্রার্থী দুই হিজড়া

hizra_94812সিসি নিউজ: বাংলাদেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ বা হিজড়ারা নির্বাচনে প্রার্থী হয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে সাতক্ষীরা ও যশোর থেকে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই হিজড়া। ওই দুই প্রার্থীর নাম দিতি ও সীমা।

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়বেন দিতি।  আর যশোরের বাঘারপাড়ায় পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়ছেন সুমি।

গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দিতি বলেন, একটা বিষয় সবসময় মনে রাখবেন, কেউই আপনাকে আপনার পাওনা এমনি এমনি বুঝিয়ে দেবে না। নিজের পাওনাটা আপনার নিজেকেই আদায় করে নিতে হবে। আমি আমাদের অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি যদি নির্বাচনে জয় লাভ করি তাহলে হিজড়া সম্প্রদায়ের লোকদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো। আর আমি সবসময়ই গরিব ও বঞ্চিত লোকদের পাশে থাকবো।

প্রচারে গিয়ে কোনো রকম বাধা বা অবহেলার মুখোমুখি হচ্ছেন কি না জানতে চাইলে দিতি বলেন, বাধা তো দূরের কথা সাধারণ জনগণ তাকে সহায়তা করছেন। তাঁরা উৎসাহ দিচ্ছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে হিজড়াদের সংখ্যা কত সেটির সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। হিজড়াদের নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থাগুলো বলছে এই সংখ্যা ৫০ হাজারের মতো হতে পারে। ২০০৯ সালের ডিসেম্বরে হিজড়াদেরকে সর্বপ্রথম ভোটাধিকার দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ