• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পোস্টারে থাকবেনা বঙ্গবন্ধুর ছবি

নির্বাচনসিসি নিউজ: পৌর নির্বাচনে প্রার্থীদের পোস্টারে প্রার্থীর ছবির পাশাপাশি দলের সভানেত্রী ছাড়া আর কারো ছবি ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও কোনো প্রার্থী তার পোস্টার বা লিফলেটে ছাপতে পারবেন না।

পোস্টার-লিফলেটে ছবি ছাপানোর বিষয়ে নির্বাচন কমিশনের বিধি-নিষেধ জারির পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মঙ্গলবার সারা দেশে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

এবারের নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে নির্বাচনী পোস্টার, লিফলেট ও ভোটার স্লিপে প্রার্থীর ছবির পাশাপাশি কেবল দলীয় প্রধানের ছবি ছাপানো যাবে। সে হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টার-লিফলেটে ছাপানো যাচ্ছে না।

এরপরও নির্বাচন কমিশনের এ বিধিনিষেধকে মেনে নিয়ে দলীয় প্রার্থীরা যেন সে নিদের্শনাকে অনুসরণ করে, সে জন্য দল থেকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ