• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

শীতসিসি নিউজ : দিনাজপুরে জেঁকে বসেছে শীতের তীব্রতা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সন্ধ্যার পর কুয়াশা আর ঠাণ্ডার কারণে বাইরে বের হওয়া যায় না।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯৭ শতাংশ। আকাশে মেঘ থাকায় কুয়াশা বেশি হচ্ছে, ঠাণ্ডাও বেশি।

দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, শীতার্ত মানুষের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে ২০ হাজার শীতবস্ত্র চেয়ে ফ্যাক্স পাঠানো হয়েছে। শীতবস্ত্র পেলে শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে বলে তিনি জানান।    


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ