• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

আলো কিন্ডার গার্টেন এন্ড মডেল স্কুলের অভিভাবক সমাবেশ

PARBATIPUR_(DINAJPUR)_PHOTO-ROKUNUZZAMAN-20-12-2015.পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পৌর শহরে দৌলতপুরে অবস্থিত আলো কিন্ডার গার্টেন এন্ড মডেল স্কুলে রোববার সকালে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অভিভাবক সামবেশে পৌর প্যানেল মেয়র, ১নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী কৈলাশ প্রসাদ সোনার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন  মালেকা জালাল ৪,৫ ও ৬ নং ওয়াডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও  উপজেলা পরিষদের সদস্য, ৩ নং ওয়াড কাউন্সিলর রোস্তম আলী ।
উক্ত আনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন অভিভাবক আতাউর রহমান, সেলিম হোসেন, আব্দুর রশিদ. জাহাঙ্গীর আলম, আরজিনা বেগম, ড. শাহাবুল আলম, আঞ্জুয়ারা বেগম, শাহনাজ বেগম ও শামীমা আকতার। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন- অত্র স্কুলেল শিক্ষক শিক্ষিকা রহমত হাসান বিপুল, জোসনা খাতুন, সামিয়া সুলতানা, কেশব চন্দ্র রায়, খোকন কুমার আশ্চর্য, মজিবার রহমান, ফারুক, হেলেনা, শরিফা, মনিরা, রেহেনা, বিপ্লবীগুপ্ত, আফরোজা, পারুল, শাহনাজ শারমিন শানু, সোনালী প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ছাত্র/ছাত্রীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলো কিন্ডার গার্টেন এন্ড মডেল স্কুলের প্রধান সমন্বায়ক শাহীন আকতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ