• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

মেয়র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

নির্বাচনসিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙঘনের অভিযোগ করা হয়েছে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মো. আক্তার হোসেন ফেকু রিটার্নিং অফিসার বরাবরে ওই লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর রাত ৭ টায় শহরের মুন্সিপাড়াস্থ সৈয়দপুর মহিলা কলেজের প্রধান ফটকে পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার তাঁর বক্তব্যে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পথপ্রার্থী আক্তার হোসেন ফেকু সম্পর্কে কটূক্তি করে বক্তব্য রাখেন। এছাড়াও ওই পথসভা থেকে মেয়র প্রার্থী এবং তাঁর এক নিকটাত্মীয় কর্তৃক ঊর্দূভাষী ভোটারদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
নীলফামারী – ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরীও ওই মেয়র প্রার্থী কর্তৃক তাঁর সম্পর্কে নির্বাচনী পথসভায় অশ্লীল বক্তব্য দেয়ার ব্যাপারে প্রতিকার চেয়ে  রির্টার্নিং অফিসারের কাছে চিঠি দিয়েছেন।
সৈয়দপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন মেয়র পদপ্রার্থী আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই মেয়র পদপ্রার্থীকে কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে মেয়র প্রার্থীকে কারণ দর্শাও নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে কথা হলে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার  বলেন, আমি নির্বাচনী পথসভায় কোনও কাউন্সিলর প্রার্থীর নাম উল্লেখপূর্বক কোন ধরনের বক্তব্য দেয়নি এবং উর্দূভাষী ভোটারদের হুমকি দেওয়া হয়নি।

এদিকে সোমবার সন্ধ্যায় ওই ওয়ার্ডের বাসিন্দারা মেয়র প্রার্থীর অশালীন বক্তব্যের প্রতিবাদে সৈয়দপুর মহিলা কলেজ মোড়ে এক প্রতিবাদ সভা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ