• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রবীন্দ্রনাথের লেখার অশ্লীল অনুবাদ!

178110_1সাহিত্য ডেস্ক: শুধু বাংলা সাহিত্যের জগতেই নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাদর বিশ্বব্যাপীই। রবি ঠাকুরের অনুরাগীও মিলবে সারাবিশ্বেই। সেই সমাদৃত কবির লেখাকে অশ্লীলভাবে অনুবাদের অভিযোগ উঠেছে চীনের লেখকের বিরুদ্ধে। শুধু তাই নয়, এ নিয়ে বেশ আলোচনাও চলছে চীনে। ক্ষোভ ঝড়ছে রবীন্দ্রপ্রেমীদের। এই জেরে কাঠগড়াতেও দাঁড়াতে হয়েছে অনুবাদককে।

জানা গেছে, সম্প্রতি ফেং ট্যাং নামে চিনের এক লেখক রবীন্দ্রনাথের কিছু কবিতার অনুবাদ করেন। তারপরই তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রবীন্দ্র অনুগামীরা। রবীন্দ্রনাথের প্রশংসার বদলে তাকে উপহাস করতেই এই অনুবাদ বলে সরব হয়েছেন তারা।

চীনা কলামিস্ট রেমন্ড ঝোউ লিখেছেন, এশিয়ার সাহিত্য সম্রাটদের মধ্যে রবীন্দ্রনাথ অন্যতম। তিনি গোটা বিশ্বেই সমাদৃত। চীনেও ভালোবাসার পাত্র তিনি। এর আগেও তার লেখা চীনা ভাষায় অনুবাদ হয়েছে, ভবিষ্যতেও তা হবে। কিন্তু ওই লেখক (ফেং ট্যাং) রবীন্দ্রনাথের লেখার অনুবাদের নামে সেই লেখায় নিজের মতামত ঢুকিয়ে শিরোনামে এসেছেন।

সমালোচনার সুরে ঝোউ আরও বলেন, রবীন্দ্রনাথের লেখাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে অনুবাদ করেছেন ফেং ট্যাং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ