• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বীরগঞ্জে নৌকার জন্য মাঠে জেলা নেতৃবৃন্দ

বীরগঞ্জবীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ মোশারফ হোসেন বাবুলের পক্ষে তাজমহল সিনেমা হল মোড়ে বুধবার বিকেল ৫টায় এক পথ সভায় বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী বলেছেন,মহান মুক্তিযুদ্ধে এই বীরগঞ্জে অনেক বীর যোদ্ধা প্রাণ দিয়েছেন। তাদের রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ঝাপিয়ে পড়তে হবে। ইতিহাস মুল্যায়নে নৌকা মার্কায় ভোট দিন।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু সেই তুলনায় পৌরশহরের কোন উন্নয়ন হয় নাই। বর্তমান মেয়র পৌরসভার উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থী মোঃ মোশারফ হোসেন বাবুলকে নৌকা মার্কায় ভোট প্রদান করতে হবে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান মাইকেল, জেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি লায়ন চৌধুরী,বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়,কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু হোসাইন বিপু, পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ মোশারফ হোসেন বাবুল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব মকছেদ আলী মিয়া,   প্রবীণ আওয়ামীলীগ নেতা পাল্টাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, ইশ্বর চন্দ্র রায়, মোঃ আব্দুল কাইয়ুম, যুবলীগের সভাপতি মোঃ নুরিয়াস সাঈদ সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোছাদ্দেক হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ আওয়ামীলীগ মনোনিত পৌরসভার মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুলের পক্ষে ভোটারদের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করে গণ সংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ