দিনাজপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনাজপুর ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে শহরের মুন্সিপাড়াস্থ একাডেমী স্কুল প্রাঙ্গণ হতে সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একাডেমী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি আওলাদে রাসুল প্রফেসর শেইখ জামাল আল হুসাইনি (নেবানন)। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর আ ন ম মোকসেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবু তাহের, দিনাজুপর ইসলামিক রিচার্স সেন্টারের পরিচালক ড. সৈয়দ এরশাদ আল বুখারী প্রমুখ। র্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।