গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি বাঁশ বাগানের ভেতর থেকে জবাইকৃত অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে খয়েরি রংয়ের সোয়েটার এবং খাকি রংয়ের প্যান্ট রয়েছে। আজ শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার জারা গার্মেন্টের পাশের জঙ্গলে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সকালে জয়দেবপুর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল মামুন জানান, নিহতের গলা জবাই করা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল চকলেট রংয়ের ফুলপ্যান্ট ও গেঞ্জি।