• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

জাতীয় পার্টি ব্যাক্তি স্বার্থে রাজনীতি করেনা- জিএম কাদের

সৈয়দপুরসিসি নিউজ : সৈয়দপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনের পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই সাবেক বাণিজ্য ও বিমানমন্ত্রী জিএম কাদের।
আসন্ন সৈয়দপুর পৌর মেয়র নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের সমর্থনে শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনা্ল এবং সন্ধ্যায় আমিন মোড় ও  রেলগেট সংলগ্ন এক পথসভায় ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
গণসংযোগসহ ওই পথসভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, জাতীয় পার্টির উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ শামিম চৌধুরী,  যুগ্ম আহবায়ক কাজী ময়নুল ইসলাম ও সুরত আলী বাবু, জাতীয় যুব সংহতি পৌর কমিটির আহবায়ক রওশন মাহানামা, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির উপজেলা কমিটির আহবায়ক শফিউল ইসলাম সুজন প্রমুখ।
পথসভায় জিএম কাদের বলেন, দেশের উন্নয়নের কথা ভেবেই জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজনীতি করেন। ব্যক্তি স্বার্থে নয়। যে দল পারিবারিক শাসন ব্যবস্থায় রাজনীতি করেন তারা শুধু নিজের স্বার্থের কথা ভাবে। পারিবারিক শাসন কর্মের কারণে আজ দেশ অচলের পথে। গণতন্ত্র নেই বললেই চলে। সাধারণ মানুষ আজ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে রায় দিতে পারছেনা।
তিনি বলেন, দেশে সংখ্যালঘুরা নিরাপদে নেই। আতংকের মাঝেই তাদের বসবাস করতে হচ্ছে। অন্য কোন দল নয়, সরকারী দলের কারণেই সংখ্যালঘুরা দেশ ছাড়ছেন।
তিনি আরও বলেন, ভোটাররা তার দলকে ভোট দিক বা না দিক, সময় ও সুযোগ পেয়ে হিন্দু ও উর্দুভাষীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সবশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মোঃ এরশাদের হাত শক্ত করতে সৈয়দপুর পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনকে একটি করে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ