• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

পরিচালকের উপরে চটেছেন অপু বিশ্বাস

অপুবিনোদন ডেস্ক: দেশীয় ছবির জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারের শুরু থেকেই অপু বিনয়ী নায়িকা হিসেবে সবার কাছে পরিচিত। কিন্তু সেই শান্ত মেয়ে অপুই এবার রাগে শুটিং না করে সেট ছেড়ে চলে গেলেন। ছবির নাম রাজনীতি। পরিচালক বুলবুল বিশ্বাস। অপুর অভিযোগ, পরিচালকের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন তিনি। শুটিং সেটে অযথাই সহকারীদের অকথ্য ভাষায় গালাগাল করেন এ পরিচালক। অপুর ভাষায়, যে পরিচালকের ছবি এখনও মুক্তিই পায়নি, তার এমন ব্যবহার সত্যিই চলচ্চিত্রের নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত। তাই বাধ্য হয়ে তিনি শুটিং না করে বাড়ির পথ ধরেছেন। এই মুহূর্তে অপু বিশ্বাসের মাই ডার্লিং, সম্রাট’সহ আরও বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ