• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোলায় নির্বাচনী মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ

ককটেলভোলা : ভোলার পৌর নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শওকাত হোসেনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

ককটেল হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণে চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দেয়াল ঝলসে গেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগসমর্থিত কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন অভিযোগ করে বলেন, রাত ৯টায় পৌর মেয়রের উঠান বৈঠকে অংশগ্রহণের জন্য তার নেতৃত্বে একটি মিছিল কালীখোলা এলাকার দিকে যাচ্ছিল। এ সময় অপর কাউন্সিলর প্রার্থী রুহুল আমিনের সর্মথকরা মিছিলে আতর্কিত হামলা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে মুহূর্তের মধ্যে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বেশ কিছু ককটেল উদ্ধার করেছে। নির্বাচনে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়াতে প্রতিপক্ষ প্রুপ এ হামলা করেছে বলে অভিযোগ করেন শওকত হোসেন। হামলা ও ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে তারা কোনো সর্মথক জড়িত নয়।

এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার মোহান্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হওয়া জিনিসগুলো বোমা কি না, তা নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ বিষয়টি জানার চেষ্টা করছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে চরনোয়াবাদসহ আশেপাশের পুরো এলাকায়জুড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ