• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

একা নৌকা চালিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি

rower_beedenআন্তর্জাতিক ডেস্ক: ছোট্ট একটি নৌকা চালিয়ে এই প্রথম একজন ব্রিটিশ নাগরিক উত্তর অ্যামেরিকা থেকে যাত্রা শুরু করে কোনো ধরনের বিরতি ছাড়াই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে পৌঁছেছেন।

এই ব্যক্তির নাম জন বিডেন, বয়স ৫৩।

প্রশান্ত মহাসাগরে এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ২০৯ দিন। তিনি যাত্রা শুরু করেছিলেন ১ জুন, সান ফ্রান্সিসকো থেকে।

প্রতিদিন তিনি গড়ে ১৫ ঘণ্টা নৌকা চালিয়েছেন।

তিনি ভেবেছিলেন, আরো কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলীয় কেয়ার্নসে গিয়ে পৌঁছে যাবেন।

কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার এই বিলম্ব হয়েছে।

চার বছর আগে বিডেন পাড়ি দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর।

তিনি বলেন, প্রথমবারের মতো এধরনের একটা কাজ করতে পেরে আমি খুবই খুশি।

শেফিল্ড শহরে বেড়ে উঠলেও বর্তমানে তিনি বসবাস করছেন কানাডায়।

তার স্ত্রী বলেছেন, বিডেন একজন দারুণ মানুষ। অন্যদের চেয়ে তিনি একেবারেই আলাদা। সবসময় তিনি নতুন একটা কিছু করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান।

আমি সবসময় মনে করেছি যে তিনি সফল হবেন। শুধু একটু বেশি সময় নিয়েছে। তবে আমি খুশি যে সে নিরাপদে বাড়িতে ফিরেছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ