বিনোদন ডেস্ক: নিজেকে ‘আইটেম গার্ল’ বলতে আপত্তি বলিউড অভিনেত্রী শ্বেতা শর্মার। নাসির উদ্দিন শাহ অভিনীত ইনভেস্টিগেটিভ থ্রিলার ‘চার্লি কা চক্কর ম্যায়’ ছবিতে তিনটি গানে নেচেছেন শ্বেতা। তবু তিনি নিজেকে আইটেম গার্ল বলতে নারাজ।
সম্প্রিত আইএএনএসকে দেয়া এক সাক্ষাতকারে শ্বেতা বলেন, বলিউডের এই প্রবণতাটাকে আমার খুবই অপছন্দ। বলিউডের ছবিতে কোনো মেয়ে নাচলেই তাকে আইটেল গার্ল হিসেবে আখ্যা দেয়া হয়। কিন্তু আমি নিজেকে আইটেম গার্ল মনে করি না। আইটেম গার্ল তারাই যারা সবসময় শরীর দেখিয়ে বেড়ায়। কদাচিৎ নাচে বা অভিনয় করে।