• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিকদের চাকরি খাবে রোবট!

রোবটসিসি ডেস্ক: আবহাওয়ার খবর পরিবেশন করতে চিনের একটি খবরের চ্যানেলে রোবট সাংবাদিক নিয়োগ দেয়া হয়েছে। সকাল সকাল দিনের পূর্বাভাস জানিয়ে দেবে নারীকণ্ঠের ওই রোবট।

শিয়াওলেস নামে এই রোবট শুধু খবর পাঠ নয়, দর্শকদের সঙ্গে কথাও বলবে। আবহাওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তরও দেবে। গত মঙ্গলবার সকাল থেকে কাজ শুরুও করে ফেলেছে সে।

খবর পরিবেশনে রোবট নিযুক্ত করায় চিন্তায় পড়েছেন চিনের সাংবাদিক মহল। যে দেশের জনসংখ্যা এবং বেকার সমস্যা এত প্রবল সেখানে মানুষকে সরিয়ে তার জায়গায় রোবট-সঞ্চালককে বসানোয় কপালে ভাঁজ পড়ছে সাংবাদিকদের। আশঙ্কা, এই চ্যানেলের দেখাদেখি অন্য সংবাদ মাধ্যমও সঞ্চালকের জায়গায় রোবট নিয়োগ করতে শুরু করলে কী হবে সাংবাদিকদের? কোথায় গিয়ে দাঁড়াবে প্রথাগত সাংবাদিকতা, খবর পাঠের রীতি?

বেজিং জুড়ে শিয়াওলেস অবশ্য ইতোমধ্যেই জনপ্রিয় হয়েছে। তার মিষ্টি গলায় কথা বলার ঢং, প্রশ্নের চটজলদি উত্তর দেয়ার ক্ষমতা দেখে তাজ্জব শহরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ