• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

নতুন চমকের আশায় মৌমিতা

মৌমিতা-মৌবিনোদন ডেস্ক: সময়ের আলোচিত চিত্রনায়িকা মৌমিতা মৌ সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন আরও একটি নতুন ছবিতে। সায়মন তারিক পরিচালিত নতুন এই ছবিটির নাম ”দেহ-দ্যা ফিগার”। ছবিটিতে মৌমিতা অভিনয় করবেন সময়ের জনপ্রিয় নায়ক সাইমন সাদিকের বিপরীতে। এছাড়াও ছবির আরেক নায়িকা হলেন মডেল-চিত্রনায়িকা তানিয়া বৃষ্টি। এ প্রসঙ্গে মৌমিতা বললেন,”নতুন নতুন কাজ করাটা সবসময়ই আনন্দের। সায়মন ভাইয়ের পরিচালনায় এর আগেও একটি ছবিতে আমি কাজ করেছি। ”মাটির পরী” শিরোনামের সেই ছবিটি আগামী ১ জানুয়ারী মুক্তি পেতে যাচ্ছে। ”মাটির পরী” ছবিতে আমার নায়ক সাইমন সাদিক। আশা করছি ছবিটি দর্শকদের মন জয় করতে পারবে। আর নতুন এই ছবির ব্যাপারে বলবো এর কাহিনী ও প্ল্যানিং যা শুনেছি তাতে মনে হচ্ছে এটি আরও একটি ভালো ছবি হতে যাচ্ছে। ত্রিভূজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। আশা করছি এই ছবিটিতে দর্শকদের নতুন চমক দিতে পারবো আমি।” জানা গেছে,আগামী ২০ জানুয়ারী ছবিটির প্রথম লটের শুটিং শুরু হবে কক্সবাজারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ