• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনে ৫০০ টাকার বেশি রিচার্জ নয়

রিচার্জঢাকা: মোবাইল ফোনে প্রি-পেইড গ্রাহকদের দিনে সর্বোচ্চ ৫০০ টাকার রিচার্জ সীমা বেঁধে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

মঙ্গলবার বিটিআরসি এ সংক্রান্ত একটি চিঠি মোবাইল অপারেটরদের কাছে পাঠিয়েছে। তবে এটাকে পরীক্ষামূলক বলে বলছে বিটিআরসি।

এতে উল্লেখ করা হয়, একজন প্রি-পেইড গ্রাহক সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ব্যালেন্স রাখতে পারবেন। প্রি-পেইড গ্রাহকরা দিনে ৫০০ টাকা সর্বোচ্চ রিচার্জ করতে পারবেন।

এছাড়া প্রি-পেইড গ্রাহকরা মাসে এক হাজার টাকা ব্যলেন্স ট্রান্সফার করতে পারবেন এবং তবে দিনে ৩০০ টাকার বেশি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না।

তবে পোস্ট পেইড গ্রাহকদের বিষয়ে কোনো সীমা বেঁধে দেয়নি বিটিআরসি।

বিটিআরসি পরিচালক ( সেস্টেম অ্যান্ড সার্ভিসেস) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

তবে ২০০৮ সালের নির্দেশনা সংশোধন করে কেন রিচার্জের সীমা বেঁধে দেওয়া হয়েছে তার কোনো কারণ উল্লেখ করা হয়নি চিঠিতে।

ইন্টারেনেট ডেটা রিচার্জের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কিনা তাও উল্লেখ নেই চিঠিতে ।

বর্তমানে বেশিরভাগ গ্রাহকরাই (প্রি-পেইড) একসঙ্গে অনেক টাকার ডাটা (ইন্টারনেট) প্যাকেজ কিনে থাকেন বলে জানিয়েছে অপারেটরা।

সর্বশেষ ২০০৮ এর এ সংক্রান্ত নির্দেশনায় একবারে সর্বোচ্চ ১০০০ টাকা রিচার্জ করার নিয়ম ছিল, তবে তা প্রতিদিন নির্ধারিত ছিল না।

প্রতি মাসে ব্যালেন্স ট্রান্সফারের এক হাজার টাকা আগেও ছিল, তবে প্রতিদিন ব্যালেন্স ট্রান্সফার ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হয়েছে।

প্রি-পেইড গ্রাহক সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ব্যালেন্স রাখার বিষয়টিও অপরিবর্তিত রয়েছে।

অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির বলেছেন, এ সিদ্ধান্তের ফলে গ্রাহকরা সমস্যায় পড়বে। মোবাইল গ্রাহকদের দিনে ৫০০ টাকা রিচার্জ খুবই কম পরিমাণ ধরতে হবে। এখানে অনেক ডেটা প্যাকেজ রয়েছে এর চেয়ে বেশি মূল্যের।

বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট গ্রাহদের মধ্যে ৯৭% মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে জানিয়ে কবির বলেন, এর ফলে তৃণমূল পর্যায়ের গ্রাহকরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারা অনেকাংশেই ডিজিটাল সার্ভিস থেকে বঞ্চিত হতে পারে।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, সর্বোচ্চ ৫০০ টাকা প্রতিদিন রিচার্জে এই  নির্দেশনা অপারেটররা হাতে পৌছানোর পর কার্যকর হবে।

বর্তমানে গ্রাহকরা বড় মাপের ডেটা নিচ্ছে যা ৫০০ টাকার বেশি মূল্যের এসব ক্ষেত্রে কি হবে- জানতে চাইলে বিটিআরসি প্রধান বলেন, এই বিষয়ে এখনও আলোচনা হয়নি। এখন সাধারণ জনগণ ৫০০ টাকা করে যদি রিচার্জ করে প্রতিদিন, অবৈধ ভিওআইপি করার যে সম্ভবনা থাকে, যেমন ১০ হাজার টাকা আপ করে বাকিটা অন্য কাজে ব্যবহার হয়, ওইটা আর হবে না। এটি একটি টেস্ট কেস।

এ বিষয়ে অপারেটরদের সঙ্গে কোনো আলোচনার বিষয় নেই জানিয়ে মাহমুদ বলেন, এ নির্দেশনা পরীক্ষামূলকভাবে চলবে।

নভেম্বর শেষ নাগাদ দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা   ১৩ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে। এদের ৯৮ শতাংশের বেশি প্রি-পেইড গ্রাহক বলে জানা গেছে।

বিটিআরসির হিসাবে গত নভেম্বর শেষ নাগাদ দেশে সব ধরনের (মোবাইল, ওয়াইম্যাক্স, ফিক্সড ব্রডব্যান্ড) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৩৯ লাখ ৪১ হাজার।

অন্যদিকে নভেম্বরে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়ায় ৫ কোটি ১৪ লাখ ৬৮ হাজারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ