• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. নুরুজ্জামান (২৬) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

নুরুজ্জামান সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম চেনপাড়া গ্রামের মো. সহিদুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গুলিবিদ্ধ নুরুজ্জামান ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী জানান, সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম চেনপাড়া গ্রামের মো. নুরুজ্জামান বুধবার রাত আড়াইটায় বড়গ্রাম সীমান্তের ৩১২নম্বর মেইন পিলার পেরিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে দক্ষিণ দিনাজপুরের এলেনদারী নামক স্থানে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

কর্নেল মো. কোরবান আলী জানান, এ ব্যাপারে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ