• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

কিশোরগঞ্জের ২ জনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিকঢাকা : মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের  সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান  বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে গঠিত ৩ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ, আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

এর আগে গত ২৯ ডিসেম্বর এই দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ।

এই দুইজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে। দুইজনের মধ্য মোহাম্মদ মোসলেম প্রধান গ্রেফতার রয়েছেন।

গত ৭ জুলাই এই দুইজনে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
সৈয়দ মো. হুসাইন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মো. হাসান আলীর ভাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ