• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তারেকসিলেট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদের দায়েরকৃত মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতে শাহরিয়ার আলম সামাদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট সুরুজ আলী, অ্যাডভোকেট সুয়েব আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন ও টিপু রঞ্জন দাস প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ