দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ডিসেম্বর ক্লোজিং উপলক্ষে বিশেষ ব্যবসায় উন্নয়ন সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান রোববার (১০ জানুয়ারী) সকালে স্থানীয় এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীর রিজিওনাল কো-অর্ডিনেটর ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও ওয়েষ্টার্ণ রিজিওন ইনচার্জ আলহাজ্ব মো. ফরিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর ডিভিশন ইনচার্জ আলহাজ্ব আবু আহমদ রানা, পার্বতীপুরের হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. মুজাহিদুল ইসলাম সোহাগ। কোম্পানীর সেতাবগঞ্জ জোন ইনচার্জ মো. ইসমাঈল হোসেন’র সঞ্চালনায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর বিসি ও ঠাকুরগাঁও জোন ইনচার্জ মো. আব্দুর রশিদ, পঞ্চগড় অফিস ইনচার্জ ডা. শাহিদা খাতুন, কাহারোল অফিস ইনচার্জ মো. রবিউল ইসলাম পিন্টু, পার্বতীপুর অফিস ইনচার্জ মাওঃ মো. মতিউর রহমান, আমবাড়ী অফিস ইনচার্জ বিপ্লব কুমার রায় প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর ওয়েষ্টার্ণ রিজিওন ইনচার্জ আলহাজ্ব মো. ফরিদ হোসেন বলেন, ফারইষ্ট বর্তমানে বিশ্বের ১০টি সেরা কোম্পাীর একটি এবং বাংলাদেশের বীমা কোম্পানীর মধ্যে শীর্ষে রয়েছে। এ উপলব্ধিকে সামনে রেখে কোম্পানীর প্রতিটি কর্মকর্তা ও কর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। যাতে এ কোম্পানীকে আরো উন্নতি ও অগ্রগতির দিকে নেয়া সম্ভব হয়।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মো. ফরিদ হোসেন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ডিসেম্বর ক্লোজিং উপলক্ষে কোম্পানীর দিনাজপুর সার্ভিস সেন্টারের (দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা) অধীনে শ্রেষ্টত্ব অর্জনকারী কয়েকজন বীমা কর্মকর্তা ও কর্মীর হাতে উপহার সামগ্রি তুলে দেন।