• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পিছু নেবে স্যুটকেস (ভিডিও)

suitcaseপ্রযুক্তি ডেস্ক : কথিত আছে যে পরশ পাথরের সংস্পর্শে কোনো বস্তু আসলে, তা সোনা হয়ে যায়। যদিও পরশ পাথর আসলে নেই। কিন্তু প্রযুক্তিকে এক অর্থে পরশ পাথর বলা যেতেই পারে।

কেননা প্রযুক্তির সংস্পর্শে যা কিছুই আসছে, সেটিই স্মার্ট হয়ে উঠছে। বর্তমানে প্রতিনিয়ত অনেক কিছুই প্রযুক্তির সংস্পর্শে এসে স্মার্টের ঘটনা বিস্ময়ের সৃষ্টি করছে এবং মানুষের জীবনযাপনকে অনেক বেশি সহজ করে তুলছে।

যেমন স্যুটকেসের কথাই বলা যেতে পারে। স্যুটকেস সাধারণত বহনযোগ্য পণ্য হলেও, এবার স্মার্ট হয়ে উঠেছে স্যুটকেসও।

বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, ইসরায়েলের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এনইউএ রোবটিক্স সম্প্রতি তৈরি করেছে এমন একটি স্মার্টফোন স্যুটকেস, যেটি ব্লুটুথ কানেক্টেড। ফলে স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে সহজেই জানা স্যুটকেসটির অবস্থান।

তবে তার চেয়ে বেশি অভিনব সুবিধা হচ্ছে, এই স্যুটকেসটি বহন করা লাগবে না। বরঞ্চ এটি স্বয়ংক্রিয়ভাবেই মালিকের পিছু নেবে। ঠিকঠাকভাবে পিছু নেওয়ার সুবিধার্তে এতে ক্যামেরা ও সেন্সর যুক্ত রয়েছে। অ্যাপ ব্যবহার করে স্যুটকেসটিকে চলাচল পরিচালনা করা যাবে। চলমান এই স্যুটকেসটি চুরি প্রতিরোধক অ্যালার্ম ব্যবস্থা থাকায়, সেসময় চুরি হওয়ারও ভয় নেই।

এ বছরের মধ্যেই স্মার্ট স্যুটকেসটি বাজারে আসবে বলে জানা গেছে। দামের ব্যাপারে তথ্য প্রকাশ করা হয়নি।

দেখুন: অভিনব এই স্যুটকেসের ভিডিওটি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ