ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরন ও সম্পৃক্তকরনের বিশেষ প্রচার কার্যক্রমের লক্ষ্যে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগীতায় জেলা তথ্য অফিস এ প্রেসব্রিফিংয়ের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বর্তমান সরকারের দুই বছরের বিভিন্ন সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পক্যে লিখিত বক্তব্য পাঠ করেন। জেলা তথ্য অফিসার মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় ডোমার সদর ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এদিকে আজ রবিবার বিকাল ৩ টায় ডোমার ইউনিয়ন পরিষদ মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অর্জনে আলোচনাসভা, সঙ্গিতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন করা হবে।