• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেসবুকে বাংলা অনুবাদক নিয়োগ

প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আপত্তিকর মন্তব্য ঠেকাতে (ফিল্টারিং) বাংলা ভাষার অনুবাদক নিয়োগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

রোববার (১০ জানুয়ারি) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এর ফলে ফেসবুকে বাংলা ভাষায় পোস্ট করা আপত্তিকর স্ট্যাটাস ও মন্তব্য ইংরেজিতে অনুবাদ করে ফিল্টারিং করা যাবে। বাংলাদেশে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর কনটেন্ট ব্যবহারকারীর তথ্য ও আইডি বন্ধেডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে আবেদন করেও ভাষাগত কারণে তা সম্ভব হয়নি। তবে সম্প্রতি বাংলা ভাষার দু’টি অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এর প্রেক্ষিতেই তাদের তরফ থেকে একজন অনুবাদক নিয়োগ দেওয়া হয়। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বিটিআরসি থেকে ইতোমধ্যে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে বলে এর আগে জানানো হয়।

এদিকে, অ্যাডমিন অফিস ও অন্যান্য কার্যক্রম নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সোমবার (১১ জানুয়ারি) সিঙ্গাপুরে যাচ্ছেন প্রতিমন্ত্রী তারানা হালিম। সেখানে ফেসবুক ছাড়াও গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনার কথা রয়েছে তার। উল্লেখ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর সরকার ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। বন্ধ হওয়ার ২৩ দিনের মাথায় ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ