• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

দিনাজপুরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Fareast Pic. 18-01-16দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ’র (ইডরা) উদ্যোগে এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, সন্ধানী ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র যৌথ সহযোগিতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।
সোমবাম (১৮ জানুয়ারী) রাতে বিরল থানা চত্বরে শীতার্তদের মাঝে এ সব কম্বল বিতরন করা হয়। অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।
এ সময় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আসিষ কান্তি দাসগুপ্ত, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ইভিপি ও রংপুর ডিভিশন ইনচার্জ (একক) আলহাজ্ব আবু আহমদ রানা, ফারইষ্টের (সার্বজনীন বীমা) রংপুর ডিভিশন ইনচার্জ এবিএম খায়রুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র উর্দ্ধতন মহা-ব্যবস্থাপক ও উর্দ্ধতন প্রকল্প ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান (মিলু), ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ (একক) মোহাম্মদ মীর হোসেন, দিনাজপুর সার্ভিস সেন্টার (সার্বজনীন বীমা) ইনচার্জ কাজী মো. ইসরাফিল, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাপস চন্দ্র পন্ডিত, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রত্যুষ কুমার চট্রোপধ্যায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র দিনাজপুর জোন ইনচার্জ মো. সাহেব আলী, সেতাবগঞ্জ জোন ইনচার্জ মো. ইসমাইল হোসেন, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. আব্দুল হাফেজ, মো. ইয়াকুব আলী, মো. আব্দুল হালিম, সাংবাদিক মাহবুবুল হক খান, বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আতিউর রহমানসহ ফারইষ্ট’র অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিরল উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় পাঁচ হাজার পীস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসব শীতবস্ত্র বিতরণে বিরল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ