সিসি নিউজ : ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পদ্ধতি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ পদ্ধতি চূড়ান্ত করা হয়।
বৈঠকে উপস্থিত দলটির যু্গ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘জেলা, উপজেলা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম সুপারিশ করে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে পাঠাবে। বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে।’