• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রামুতে অপহরণের পর ২ ভাইয়ের লাশ উদ্ধার

লাশকক্সবাজার : অপহরণের তিন দিন পর কক্সবাজারের রামু উপজেলা থেকে দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে রামুর উত্তর পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুই ভাই হলো-গর্জনিয়া বড়বিল গ্রামের মো. ফোরকানের ছেলে মোহাম্মাদ হাসান (১০) ও মোহাম্মদ হোসাইন (৮)। হাসান বাইশারী শাহনুরুদ্দিন মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ও তার ছোট ভাই মো. হোসাইন বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।

নিহতদের চাচা জাহাঙ্গীর বলেন, গত ১৭ জানুয়ারি বিকেলে রামু গর্জনিয়া বড়বিল এলাকার নিজ বাড়ির সামনে থেকে মো. হাসান ও মো. হোসাইনকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা পরিবারের লোকজনের কাছে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে এ বিষয়টি রামু থানায় জানানো হয়।

রামু থানার ওসি আব্দুল মজিদ জানান, মঙ্গলবার অপহরণে জড়িত সন্দেহে আবদুর শুক্কুরকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক বুধবার ভোরে গর্জনিয়ার গহীন অরণ্যের একটি ছড়া থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে আরো তিন অপহরণকারীকে আটক করা হয়। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর মধ্য দুইজন অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুই অপহরণকারীর বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ