• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে ইয়াবাসহ দুই যুবক আটক

আটকহিলি প্রতিনিধি : হিলি সীমান্তের চেংগ্রাম ও বুয়ালদাড় বাজারে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩১৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।

বুধবার ভোররাতে তাদের আটক করা হয়্ পরে সকালে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন হাকিমপুর উপজেলার চেংগ্রামের বেলায়েত হোসেনের ছেলে আনিছুর রহমান (৩২) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গড়াই গ্রামের আব্দুল লতিফের ছেলে মতিয়ার রহমান (৩২)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান জানান, র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা বুধবার ভোররাতে উপজেলার চেংগ্রামে অভিযান চালিয়ে ২০৬২ পিস ইয়াবাসহ আনিছুর রহমানকে তার বাড়ি থেকে এবং বুয়ালদাড় বাজারে অভিযান চালিয়ে ১১০৮ পিস ইয়াবাসহ মতিয়ার রহমানকে আটক করে। পরে র‌্যাব সদস্যরা সকালে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করে। এ ঘটনায় র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ডিএডি রেজাউল করিম ও সোহরাব হোসেন পৃথক দুটি মামলা করেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ