• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

২৭ বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করল সিঙ্গাপুর

jihadiসিসি ডেস্ক: জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গত বছর ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। আজ বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, গত বছরের ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ওই ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে ইতিমধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যজন বর্তমানে সিঙ্গাপুরের কারাগারে রয়েছেন। জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হবে, জানতে পেরে ওই ব্যক্তি সিঙ্গাপুর থেকে পালানোর চেষ্টা করেছিলেন। তাই তাঁকে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। সাজার মেয়াদ শেষ হলে তাঁকেও বাংলাদেশে পাঠানো হবে।
বিবৃতিতে বলা হয়, আটক বাংলাদেশিরা সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইরাক-সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শকে সমর্থন করে সপ্তাহে একবার বৈঠকে মিলিত হতেন। বৈঠকে তাঁরা সশস্ত্র জিহাদ নিয়ে আলোচনা করতেন। দেশে ফিরে কীভাবে সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা করতেন তাঁরা। বৈঠক ছাড়াও বাংলাদেশে জঙ্গি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের কাছে অর্থ পাঠিয়েছেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, অবশ্য আটক ব্যক্তিরা সিঙ্গাপুরে কোনো হামলার পরিকল্পনা করেননি। তবে সন্ত্রাসের সমর্থনে যেকোনো ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে সিঙ্গাপুর সরকার খুব তৎপর। সিঙ্গাপুরে অন্য দেশের নাগরিকেরা হচ্ছেন অতিথি। সিঙ্গাপুরে থেকে নিজের দেশের কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করা তাঁদের উচিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ