• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল বৃহস্পতিবার

হরতালরংপুর: মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে জেলা ও মহানগর জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ কার্যালয় থেকে হরতালের সমর্থনে নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, পূর্বের ঘোষণা অনুযায়ী রংপুর নগরীতে হরতালের ডাক দেওয়া হয়েছে। তারপরও যদি প্রশাসন জড়িতদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, জাপা নেতা ইয়াসিরের ওপর হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন মাঠে থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ