• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |

বরিশালে শহীদ আসাদ দিবস পালিত

Asadবরিশাল : ‘আসাদের চেতনা চির বহমান রক্ত থেকে রক্তে’ এ স্লোগান বক্ষে ধারণ করে বরিশালে পালিত হয়েছে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নায়ক আসাদুজ্জামান আসাদের ৪৭তম শহীদ দিবস।

আসাদ পরিষদ জেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

আসাদ পরিষদের জেলা সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারমান প্রফেসর মু. জিয়াউল হক।

তিনি বলেন, ’ঊনসত্তরের গণঅভ্যুত্থান এ দেশের স্বাধীনতার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছিল। আর ওই দিন ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে ছাত্র ইউনিয়ন নেতা আসাদের মৃত্যু আইয়ুব শাহীর পতন ত্বরান্বিত করেছিল।’

তিনি বর্তমান প্রজন্মকে আহ্বান করেন আসাদের ন্যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট একে আজাদ, জাসদ জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আ. হাই মাহাবুব, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শান্তি দাশ প্রমুখ।

আলোচনা সভায় স্মারক বক্তৃতা দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক উন্মেষ রায়। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতির্ম্ময় চক্রবর্তী রতন। আলোচনা সভার পর গণশিল্পী সংস্থার শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ