দিনাজপুর প্রতিনিধি:॥ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৯ দিন পর আবারো শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়েছে। হলে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
হাবিপ্রবি জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম জানান, অষ্টম বেতন বোর্ডের অসংগতি দুর ও অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক হয়ে ১১ জানুয়ারী থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন হাবিপ্রবির শিক্ষকেরা। গত মঙ্গলবার শিক্ষক সমিতি ফেডারেশনের সভায় কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার (২০ জানুয়ারী) থেকে হাবিপ্রবির শিক্ষকেরা একাডেমিক কার্যক্রমে অংশ নেন। ক্লাশ শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারনায় আবারো মুখরিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কর্মবিরতির ফলে বাড়ীতে যাওয়া ছাত্র-ছাত্রীরা বুধবার সকাল থেকে হলে ফিরতে শুরু করেছেন।