• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর বিদ্যুৎ অফিসে প্রকৌশলী লাঞ্ছিত

saidpurসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণকেন্দ্রে হামলা চালিয়ে অফিস ভাঙচুর এবং প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজপাড়ায় দুই দিন থেকে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। এদিন সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের সমস্যার কথা জানাতে বিদ্যুৎ বিভাগ ও বিতরণ বিভাগের অফিসে যান। বিক্ষুব্ধরা কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এলাকার দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী মো. আরিফুর রহমানকে লাঞ্ছিত করেন। এ সময় তারা অফিসের টেবিল ও জানালার গ্লাস ভাঙচুর করেন। এতে সেখানে চরম উত্তেজনা দেখা দেয়।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ রকম অনভিপ্রেত ঘটনা ঘটে। উভয়পক্ষের আলোচনার মধ্য দিয়ে বিষয়টির সুরাহা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ