নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ডেমরা থেকে ৬টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।